বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি

যেভাবে সিঁথি কাটতেন প্রিয়নবি সা.


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুহাম্মদ নূর আলম

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব মানবতার জন্য অনুসরণীয় ও অনুকরণীয় আদর্শ।
যারা তাঁর প্রকৃত আশেক তারা চায় প্রিয়নবির চলা-ফেরা, চাল-চলন, আচার-আচরণ, পোশাক-পরিচ্ছদ ইত্যাদি বিষয়াবলীর ক্ষেত্রেও  হবহু অনুসরণ ও অনুকরণ করতে।

তাছাড়া প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার প্রবল আগ্রহ সদা বিরাজমান থাকে। সে কারণেই আজ তুলে ধরা হলো প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চুলে সিঁথি কাটার বিশদ বর্ণনা- হযরত ইব্ন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আহলে কিতাবরা (ইয়াহুদী ও নাসারা) তাদের চুল ছেড়ে দিয়ে রাখত এবং মুশরিকরা সিথি কাটতো। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কোন বিষয়ে ঐশি নির্দেশনা আসার পূর্ব পর্যন্ত, আহলে কিতাবদের অনুসরণ করতে পছন্দ করতেন। তারপর থেকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চুল কপালের দিকে ঝুলিয়ে দিতেন এবং সিঁথি কাটতেন। (সহীহ বুখারী, হা/৩৫৫৮; নাসাঈ, হা/৫২৩৮; মুসনাদে আহমাদ, হা/২৬০৫। আবু দাউদ, হাদীস নং ৪১৪০)

অন্য আরেক হাদীসে এসেছে, হযরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম - এর মাথায় সিঁথি কাতার ইচ্ছা করতাম, তখন আমি তাঁর চুলকে দুই ভাগে বিভক্ত করতাম এবং কপালের চুলকে নাক বরাবর তাঁর চোখের দু’দিকে ঝুলিয়ে দিতাম। আবু দাউদ, হাদীস নং ৪১৪১

তাছাড়া অনেক সময় চুল লম্বা হওয়ার কারণে এলোমেলো থাকে। এ বিষয়ে হাদীসে এসেছে,আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে- যার মাথায় চুল থাকে, সে যেন তার পরিচর্যা করে।
(আবু দাউদ, হাদীস নং ৪১১৬)

এম আই/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ