বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

আজান শোনামাত্র তেলাওয়াত বন্ধ করে জবাব দেওয়া জরুরি কি?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মুফতি যুবাইর মাহমুদ রাহমানি

ধরুন, আপনি কুরআনে পাক তেলাওয়াত করছেন; এমন সময় মুয়াজ্জিন সাহেব আজান দেওয়া আরম্ভ করলেন। এ সময় কি আপনার জন্য তেলাওয়াত বন্ধ করে মৌখিকভাবে আজানের জবাব দেওয়া জরুরি?

এর উত্তর হচ্ছে, না । এ সময় তেলাওয়াত বন্ধ করে মৌখিকভাবে আজানের জবাব দেওয়া জরুরি নয়।

এ প্রসঙ্গে দারুল উলুম দেওবন্দের সাবেক শাইখুল হাদিস ও সদরুল মুদাররিসীন আল্লামা মুফতি সাইদ আহমাদ পালনপুরি রহিমাহুল্লাহ লিখেন,
যদি কোন ব্যক্তি পূর্ব থেকে কোন দীনি কাজে মশগুল থাকে, তবে আজানের জবাব দেওয়ার জন্য উক্ত দীনি কাজ বন্ধ করা জরুরি নয়। যেমন কেউ তেলাওয়াত করছে অথবা সবক পাঠদান করা হচ্ছে; এমন সময় আজান শুরু হয়ে যায়। তখন আজানের জবাব দেওয়ার জন্য তেলাওয়াত এবং সবক মওকুফ করা জরুরি নয়।

কেননা, আজানের জবাব দেওয়া দীনি কাজ। অপরদিকে তেলাওয়াত ও সবকও দীনি কাজ। আর এক দীনি কাজের জন্য অন্য দীনি কাজ বন্ধ করা জরুরি নয়। এমনিভাবে ফজরের সুন্নাতও দীনি কাজ। এবং আজানের জবাব দেওয়াও দীনি কাজ। নবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের জবাব না দিয়ে ফজরের সুন্নাত পড়ায় মশগুল থাকতেন। হাঁ, যদি দুনিয়াবি আলাপচারিতায় মগ্ন থেকে থাকে, তখন তা বন্ধ করে আজানের জবাব দেওয়া উচিত।

উল্লেখ্য, আজান চলাকালীন অন্য কোন দীনি কাজ শুরু করা জায়েজ। কারণ, নবি করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের আরম্ভ হওয়ার পরই ফজরের সুন্নাত শুরু করতেন।

(তুহফাতুল আলমায়ি ২/৩১৬)

লেখক : মুহাদ্দিস, জামিআ হোসাইনিয়া মদিনাতুল উলুম (ভোলা) ও পরিচালক, রাহমানিয়া ইসলামিক রিসার্চ সেন্টার (চরফ্যাশন,ভোলা)

হুআ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ