শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

কানটুপি পরে নামাজ পড়ার বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রশ্ন: শীতের মৌসুমে আমরা অনেকেই কানটুপি পরে নামাজ আদায় করে থাকি। শীতের কানটুপিতে সাধারণত কপালও ঢেকে যায়। প্রশ্ন হলো—কানটুপির কারণে কপাল ঢাকা থাকলে সেজদা আদায় হবে কি?

উত্তর: ফুকাহায়ে কেরাম বলেন, টুপি ইত্যাদি দ্বারা কপাল আবৃত অবস্থায় সেজদা করা অনুত্তম। নাফে রহ. বলেন, আবদুল্লাহ ইবনে ওমর রা. পাগড়ির পেঁচ (কপাল থেকে) না সরিয়ে তার ওপর সেজদা করা অপছন্দ করতেন। (আলআওসাত: ৩/৩৪৩)

ইবরাহিম নাখায়ি রহ. বলেন, (সেজদার সময়) কপাল খুলে রাখা আমার কাছে বেশি পছন্দনীয়। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ২৭৭৬)

তাই নামাজের আগে এ ধরনের টুপি কপাল থেকে সরিয়ে নেওয়া উচিত। অবশ্য এভাবে সেজদা করলেও তা সহিহ হবে এবং নামাজ আদায় হয়ে যাবে।
(তথ্যসূত্র: আদ্দুররুল মুখতার: ১/৫০০; শরহুল মুনইয়াহ: ২৮৬-২৮৭; আলমুহিতুল বুরহানি: ২/৮৩; খুলাসাতুল ফতোয়া: ১/৫৯)

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ