বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

যে কাজের সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

মৃত ব্যক্তির জীবদ্দশায় করা এমন কিছু আমল আছে, যা জীবিত অবস্থায় করেছিল, মৃত্যুর পরও তার সওয়াব তার আমলনামায় যোগ হতে থাকে। এমন কিছু আমল নিম্নে উল্লেখ করা হলো :

রাসুলুল্লাহ সা. বলেন, যখন কোনো মানুষ মারা যায়, তখন তার তিনটি আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যায় : (১) সদকা জারিয়া, (২) উপকারী জ্ঞান এবং (৩) সৎ সন্তান- যে তার জন্য দোয়া করে। (মুসলিম, হাদিস : ৪১১৫)

কোনো কোনো হাদিসে সদকা জারিয়া বা প্রবহমান দানকে আরো ব্যাপকভাবে উল্লেখ করা হয়েছে। রাসুলুল্লাহ সা. বলেছেন, মৃত্যুর পর কবরে থাকা অবস্থায় বান্দার সাতটি আমল চলমান থাকে।

(১) দ্বিনি ইলম শিক্ষা দান করা, (২) নদী-নালা প্রবাহিত করা, (৩) কূপ খনন করা, (৪) খেজুর তথা ফলবান বৃক্ষ রোপণ করা, (৫) মসজিদ নির্মাণ করা, (৬) এমন সন্তান রেখে যাওয়া, যে পিতার মৃত্যুর পর তাঁর জন্য ক্ষমা প্রার্থনা করে, (৭) কোরআন বিতরণ করা বা কোরআনের ওয়ারিশ রেখে যাওয়া। (সহিহুল জামে, হাদিস : ৩৬০২)

অন্য হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সা. বলেন, চারটি বিষয়ের সওয়াবপ্রাপ্তি মানুষের মৃত্যুর পরও অব্যাহত থাকে। ১. আল্লাহর রাস্তায় সীমান্ত প্রহরা; ২. ব্যক্তির এমন (মাসনুন) আমল, যা অন্যরাও অনুসরণ করে; ৩. এমন দান, যা সে স্থায়ীভাবে চলমান রেখে গেছে; ৪. এমন নেক সন্তান রেখে যাওয়া যে তার জন্য দোয়া করে।’ (মুসনাদ আহমাদ, হাদিস : ২২)

উল্লেখ্য যে, সৎ সন্তান দোয়া না করলেও তার সৎকর্মের সওয়াব পিতা-মাতা পাবেন বলে একদল বিদ্বান উপরোক্ত হাদিসের ব্যাখ্যায় অভিমত ব্যক্ত করেছেন। (আহকামুল জানায়েজ ১/৭৬)

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ