শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজ পড়াবেন ড. মাহের আল-মুয়াইকিলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মসজিদুল হারামে পবিত্র ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন বিশ্বখ্যাত কারি শায়েখ ড. মাহের আল-মুয়াইকিলি। তাকে মসজিদুল হারামের ঈদুল আজহার ইমাম হিসেবে নিয়োগের এ তথ্য নিশ্চিত করেছে দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি।

এর আগে গত বছর হজের খুতবা প্রদান করেছিলেন তিনি। শায়েখ মাহের আল-মুয়াইকিলি দীর্ঘ ১৮ বছর ধরে মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. শায়েখ মাহের আল মুয়াইকিলি জানুয়ারি ১৯৬৯ সালে পবিত্র মদিনায় জন্ম গ্রহণ করেন। তিনি উম্মুল কোরা ও কিং সাউদ বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা অর্জন করেন। তিনি মদিনার টিচার্স ট্রেনিং কলেজ থেকে স্নাতক হন যেখানে তিনি গণিত অধ্যয়ন করেন এবং মক্কা মোকাররমায় শিক্ষক হিসেবে কাজ করতে যান। 

এরপর ড. মাহের মক্কার প্রিন্স আব্দুল মজিদ স্কুলে ছাত্র গাইড নিযুক্ত হন । তিনি ২০০৪ সালে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের আইনশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ব্যাখ্যায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। 

ড. মাহের উম্মুল কুরা ইউনিভার্সিটির কলেজ অফ জুডিশিয়াল স্টাডিজ অ্যান্ড রেগুলেশনের জুডিশিয়াল স্টাডিজ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন এবং গ্র্যাজুয়েট স্টাডিজ এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য ভাইস ডিনের পদে অধিষ্ঠিত হন।
 
ড. মাহের মক্কা মোকাররমায় আল-আওয়ালি জেলার আল-সাদি মসজিদে খতিবের দায়িত্ব পালন করেন। 

তিনি ১৪২৬ এবং ১৪২৭ হিজরিতে পবিত্র রমজান মাসে মসজিদে নববীতে ইমাম হিসেবে নিযুক্ত হন। ১৪২৮ হিজরিতে রমজান মাসে পবিত্র মক্কার মসজিদুল হারামে তারাবি এবং তাহাজ্জুদ নামাজের ইমাম হিসেবে নিয়োগ পান। এরপর থেকে তিনি মসজিদুল হারামের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ