শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

প্রস্তুত মিনা, কয়েক ঘণ্টা পর শুরু হবে হজের আনুষ্ঠানিকতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেষ হতে চলেছে হাজিদের অপেক্ষার পালা। কয়েক ঘণ্টার ব্যবধানে শুরু হতে চলেছে চলতি হজ মৌসুমের আনুষ্ঠানিকতা। হাজিদের বরণ করতে সম্পূর্ণরূপে প্রস্তুত তাঁবুর শহর খ্যাত মিনা প্রান্তর। 

বুধবার (৮ জিলহজ, ৪ জুন) সকাল থেকে এই তাঁবুর শহরে সমবেত হবেন ১৫ লাখেরও বেশি হাজি। এদিন থেকে শুরু হবে ‘ইয়াওমুত তারবিইয়াহ’ বা হজের আনুষ্ঠানিকতা। 

পরদিন বৃহস্পতিবার (৯ জিলহজ, ৫ জুন) সুবহে সাদিকের সময় আরাফার ময়দানের উদ্দেশে রওনা হবেন হাজিরা। এখানে তারা হজের মূল ফরজ ‘ওকুফে আরাফা’ বা আরাফায় অবস্থান পালন করবেন।

সৌদি প্রেস এজেন্সির সম্প্রচারিত আকাশপথের ছবিতে দেখা গেছে, রাতের অন্ধকারে মিনার আকাশ আলোয় ঝলমল করছে, যেখানে উন্নত প্রযুক্তি-সম্পন্ন তাঁবুগুলো সারিবদ্ধভাবে হাজিদের স্বাগত জানাতে প্রস্তুত।

তাঁবুর শহরের বিস্তৃত সড়ক হাজিদের বহনকারী বাস ও গাড়ি চলাচলের জন্য তৈরি রাখা হয়েছে।

মিনা মক্কার মসজিদুল হারাম থেকে পাঁচ কিলোমিটার পূর্বে অবস্থিত একটি ছোট উপত্যকা, এটি হজের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এই উপত্যকা হজের সময় হাজিদের থাকার জন্য তৈরি করা শ্বেতবর্ণের হাজারো তাঁবুতে পরিপূর্ণ হয়ে থাকে। এই তাঁবুগুলো অগ্নিনির্বাপণযোগ্য এবং হাজিদের নিরাপত্তা ও আরাম নিশ্চিত করতে প্রয়োজনীয় সব সুবিধাসম্পন্ন।

মিনার তাঁবুগুলো প্রায় ২৬ লাখ হাজিকে একসঙ্গে আশ্রয় দেওয়ার সক্ষমতা রাখে। মিনার অবকাঠামো আধুনিক প্রকৌশল ও ব্যবস্থাপনার এক বিস্ময়, এখানে আগত বিপুল সংখ্যক হাজিরা নির্বিঘ্নে চলাচল ও অবস্থানের সুযোগ পান। এখানে রয়েছে বিস্তৃত সড়কপথ, সেতু ও সুড়ঙ্গের নেটওয়ার্ক। এর ফলে হজের গুরুত্বপূর্ণ তিনটি স্থান মিনা, আরাফা ও মুযদালিফার হাজিদের চলাচল সহজ হয়েছে।

সূত্র : সৌদি গেজেট

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ