সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

মে দিবসের গান : মুনীরুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

থাকতে সময় ঘামঝরাদের পাওনা হিসাব করো
মনিব-শ্রমিক ভাইয়ের মতো ভালোবাসা গড়ো।
.
যাদের ঘামে আজকে তোমার বিলাসবহুল বাড়ি
প্রিয়তমা বউয়ের গায়ে লক্ষ টাকার শাড়ি
মনের সুখে মাইক্রো হেঁকে এদিক-সেদিক ছোটো
দাম্ভিকতার লিফটে চড়ে পঁচিশ তলায় ওঠো
ওদের জন্য আজকে তুমি হলে এত বড়...
.
যাদের ঘামে হাসি-খুশি তোমার গালিব-দিতি
তোমার মাথায় গোয়ার্তুমি খামখেয়ালি নীতি
শিল্পপতির নাম কামিয়ে খুলছো তালা-চাবি 
সেই শ্রমিকই পায় না কেন তাদের ন্যায্য দাবি?
কলের চাকায় পিষ্ট ওরা কাঁপছে থরোথরো...
.
ওরা যখন উঠবে জেগে ঘটবে নতুন হাল
মনের ক্ষোভে ছিঁড়বে ওরা তোমার সুখের পাল
শাবল মেরে খুলে নেবে রঙপ্রাসাদের ইট
ক্ষুধার জ্বালায় খাবলে খাবে তোমার বসত-ভিট
ওদের জন্য একলা বসে খুশির কুরআন পড়ো...
.
বেচে দেবে তোমার বউয়ের লক্ষ টাকার শাড়ি
ঘৃণার দাগে ভচকে দেবে সখের দামি গাড়ি
ভাঙবে তোমার দাম্ভিকতা খামখেয়ালি নীতি
ঝাল মিটিয়ে ওরা তখন গাইবে সুখের গীতি
মানবতার কোরাস গেয়ে আলোয় জগৎ ভরো...

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ