সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

হাসান আল মাহমুদ-এর লিমেরিক ছড়া ‘তাওবা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তোমার ইবাদাতে থাকি যেন মাশগুল
তোমার প্রেমে যেন হই সদা ব্যাকুল
এ ছাড়া আর কোনো পথে
কোনো মতে
মাড়াই না যেন ভুল।

তাওবা আমার তুমি করো কবুল।।
ক্ষমা করো প্রভু আমার যত ভুল।।

ভুলে ভুলে ভরা আমার এই জীবন
ভালো কিছুর তেমন নেই আয়োজন 
এভাবে কত আর
চলবে ভুলের কার
দিতে হবে আর কত মাশুল।

তাওবা আমার তুমি করো কবুল।।
ক্ষমা করো প্রভু আমার যত ভুল।।

পাপের বোঝায় নত আমার মাথা
নেকীর আমলনামায় শূন্য খাতা
কিয়ামতের দিনে
তোমার করুণা বিনে
পাবো না পার এক চুল।

তাওবা আমার তুমি করো কবুল।।
ক্ষমা করো প্রভু আমার যত ভুল।।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ