বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সেরা ৬ শিক্ষার্থীর মধ্যে ৩ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে এ বছর স্নাতক শেষ‌ বর্ষের পরীক্ষার শীর্ষ ৬ শিক্ষার্থীর মধ্যে ৩ বাংলাদেশি শিক্ষার্থী৷

গত ২০ সেপ্টেম্বর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেইজে স্নাতক মেধা তালিকার ফলাফল প্রকাশ করে তাদেরকে অভিনন্দন জানিয়েছে৷

পেইজটির তথ্যমতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ইসলামিক থিওলজি ফ্যাকাল্টির হাদিস ও উলূমুল হাদিস ডিপার্টমেন্টের স্নাতক ৪ বছরের সমষ্টিগত ফলাফলে সেরা ৬ এ আছেন বাংলাদেশের ৩ মেধাবী শিক্ষার্থী৷

সেরা ছয়ে জায়গা করে নেওয়া বাংলাদেশী শিক্ষার্থীরা হলেন- পাবনা জেলার মুহাম্মদ তাওহীদুল ইসলাম (গড় নম্বর: ৯০%, মেধা স্থান: দ্বিতীয়), ব্রাক্ষণবাড়িয়া জেলার জাফর উল্লাহ (গড় নম্বর: ৯০%, মেধা স্থান: তৃতীয়) এবং কুমিল্লা জেলার মুহাম্মদ আব্দুস সালাম (গড় নম্বর: ৮৭.৪৫%, মেধা স্থান: ষষ্ঠ)।

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মিশরের গ্র‌্যান্ড ইমাম ও শাইখুল আজহার ড. আহমাদ আত-তাইয়্যাব।

তিনি শিক্ষার্থীদের সফলতা কামনা করে বলেন, আমি আশা করছি তারা সবাই নিজেদের দেশে ফিরে আল-আজহারের প্রতিনিধিত্ব করবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ