রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার তোমার মুগ্ধ মায়ায়

কুয়েতে পশুখাদ্য বিক্রি করে কোটিপতি প্রবাসীরা!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

কুয়েতে রয়েছে পশুখাদ্যের বিশাল বাজার। ইউরোপ, আমেরিকা, ভারতসহ বিভিন্ন দেশ থেকে খাবার আমদানি করেন প্রবাসী বাংলাদেশিরা। সহজ ও লাভজনক হওয়ায় প্রতিনিয়ত অনেক বাংলাদেশি এই ব্যবসায় ঝুঁকছেন।

একদিকে ভিনদেশী ভাষা, আরেকদিকে কাজের অভিজ্ঞতা ছাড়াই ‘সোনার হরিণের’ খোঁজে বিদেশে পাড়ি জমান অনেকে। স্বল্প বেতনে কাজ করে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আজ কুয়েতে প্রতিষ্ঠিত অনেক বাংলাদেশি। গরু, ছাগল, উট, হাঁস, মুরগির খাবারের চাহিদা মেটাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পশু-পাখির খাবার আমদানি করে থাকে কুয়েত।

দেশটির ওফরা, চেবদি, আবদালীর বাজারে এসব খাবার বিক্রি করে অনেকেই এখন কোটিপতি। দেশটির বাজারে পশু খাবারের বিপুল পরিমাণ চাহিদা থাকায় এই ব্যবসায় ঝুঁকছেন অনেকে। করতে চান বাংলাদেশ থেকেও আমদানি।

ব্যবসার পরিধি বাড়াতে দেশ থেকে আত্মীয় স্বজনদেরও আনছেন তারা। ফলে এ খাতে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান।

পশু-পাখির খাবার হিসেবে বাংলাদেশে ফেলে দেয়া খড় কিংবা ধানের কুড়া কুয়েতে রফতানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করেন এই খাতের ব্যবসায়ীরা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ