রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার তোমার মুগ্ধ মায়ায়

আকামা পরিবর্তনের সুযোগ পেতে যাচ্ছে কুয়েত প্রবাসীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

প্রায় এক যুগ পর আকামা পরিবর্তনের সুযোগ পেতে যাচ্ছেন প্রবাসীরা। ২০ নম্বর ভিসা বা ‘খাদেম-গৃহকর্মী ভিসা’ পরিবর্তন করে ১৮ নম্বর ভিসা বা ‘শন-বেসরকারি খাত ভিসা’ করার পরিকল্পনা করছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে জনশক্তি বিভাগকে একটি খসড়া প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, গৃহকর্মীদের বেসরকারি খাতে কাজ করার জন্য ভিসা ১৮-তে পরিবর্তনের ক্ষেত্রে দুই মাসের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

জানা যায়, যেসব প্রবাসী গৃহকর্মী ভিসায় আসার পরে মালিকের অনুমতি সাপেক্ষে অন্যত্র কাজ করেন তারা এই সুযোগ বেশি কাজে লাগাতে পারবেন।

কুয়েত সরকারের এমন সিদ্ধান্তে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা। তবে প্রবাসীরা কোন ধরণের শর্তসাপেক্ষে আকামা পরিবর্তনের সুযোগ পাবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি কাতার কর্তৃপক্ষ। তবে খুব শিগগির এ আইন বাস্তবায়ন হবে বলে ধারণা করা হচ্ছে।

২০২৩-২০২৪ অর্থবছরে জনশক্তি আমদানির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ওই বৈঠক করা হয়। প্রথম উপ-প্রধানমন্ত্রী নেতৃত্বে ওই বৈঠকে শ্রম অভিবাসন খাতকে গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান নীতি নিয়ে আলোচনা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ