রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার তোমার মুগ্ধ মায়ায়

কাতারে কর্মসংস্থান বাড়াতে স্টার অফ ফেনী রেস্টুরেন্ট তৃতীয় শাখার উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কে. এম.সুহেল আহমদ, কাতার:

প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশের খাবারকে বিশ্বের সব দেশের কাছে ব্র্যান্ডিং এর পাশাপাশি প্রবাসীদেরও বিভ্ন্নি দেশের খাবারের চাহিদা মেটানোর প্রত্যয়ে কাতারের বাংলাদেশী অধ্যূষিত এলাকা আল গানিম-এ আল ওয়াতান সেন্টারের পিছনে গোলচত্বরে যাত্রা শুরু করলো বাংলাদেশী প্রতিষ্ঠান স্টার অফ ফেনী রেস্টুরেন্টের তৃতীয় শাখার।

১৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে উদ্যোক্ত মোহাম্মদ ইমরান ও তার ছোটভাই আব্দুল কাদের জিলানীকে সাথে নিয়ে ফিতা কেটে  রেস্টুরেন্টের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্যোক্তার সম্মানিত পিতা মোহাম্মদ কামাল উদ্দিন। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা শাহরিয়ার মুন্তাক আওসাফ এর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু  ও হাফেজ ক্বারী আব্দুল্লাহর দোয়ার মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ,কে,এম,  আমিনুল হক, প্রকৌশলী ওয়াহিদুর রহমান, মোহাম্মদ নূরুল হুদা ও প্রকৌশলী মোহাম্মদ উল্লাহ জালাল।
উদ্যোক্তা আশা করেন কাতার প্রবাসী বাংলাদেশীরা তাদের রেস্টুরেন্টে একবার এসে খাদ্যমান যাচাই করবেন।

দোয়া শেষে উদ্বোধন অনুষ্ঠানে উপলক্ষে উপস্থিত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের জন্য নৈশ ভোজের আয়োজন করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ