বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

ইতালির রোমে খেলাফত মজলিসের ইউরোপ সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিস ইউরোপ জোনের উদ্যোগে গত ১৪ অক্টোবর,  সোমবার ইতালির রোম নগরীতে ইউরোপ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউরোপের বিভিন্ন দেশ থেকে খেলাফত মজলিসের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন।

তরপানিত্তারা রসাই পাবলিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ইউরোপ পরিচালক অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সহ আন্তর্জাতিক সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউ কে’র সভাপতি ড. মাওলানা শোয়ায়েব আহমদ, আন্তর্জাতিক ক্বারী ও উস্তাজুল কুররা হাফিজ মাওলানা আহমদ হাসান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল কাদির সালেহ ইউরোপে ইসলামের আগমনের ইতিহাস, চ্যালেঞ্জ ও সম্ভাবনার প্রতি দৃষ্টি আকর্ষন করে বলেন, বর্তমান সময়ে ইসলাম এখন বিশ্ব মানুষের আগ্রহের কেন্দ্র বিন্দু। অন্ত:সারশূন্য ভোগবাদী সমাজ ও রাষ্ট্রব্যবস্থা শান্তি ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। মানুষকে তাদের যুদ্ধ সরঞ্জাম ভোগ্য পন্যের কনজিউমার ও শ্রম দাস বানিয়েছে। মানুষ আজ ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। এই সময়ে ইসলামের ব্যাপক দাওয়াতে অধিক মনোনিবেশ করার জন্য তিনি খেলাফত মজলিসের নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথি কোরআনে পাকের নির্দেশ’এবং তুমি তোমার নিকটবর্তিদেরকে সতর্ক করে  বলেন,  প্রবাস থেকে দেশে শুধু অর্থ পাঠালেই হবেনা পাশাপাশি তাদের জীবনে ইসলাম পালনের তত্বাবধানও রাখতে হবে। বাংলাদেশের সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের সংগ্রামেও সর্বাত্মক ভুমিকা রাখতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ এখন এক নাজুক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকার সংষ্কারের কথা বললেও পতিত স্বৈরাচারের প্রকৃত সংষ্কারে এখনও মনযোগি হয়নি। তিনি শাপলা ও মূর্তিবিরোধি আন্দোলনসহ বিগত বৈষম্যবিরোধী আন্দোলে গণহত্যার তদন্ত ও দ্রুত বিচারের দাবী জানান।

সম্মেলনে ইউরোপ খেলাফত মজলিসের শাখা গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি শাখার রিপোর্ট পেশ করা হয়। এগুলোর মধ্যে যুক্তরাজ্য সাউথ, যুক্তরাজ্য নর্থ, ইটালী, জার্মানী , ফ্রান্স ও পোলান্ড অন্যতম।

সম্মেলনে গাজা ও লেবাননে যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ