সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল রাজধানীতে ২ নারীর লাশ উদ্ধার প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।

রবিবার (১০ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের যে অস্ত্রগুলো হারিয়ে গেছে, সেগুলো উদ্ধারের জন্য আমরা একটি সার্কুলার দিচ্ছি এবং পুরস্কার ঘোষণা করছি। কত টাকা পুরস্কার দেওয়া হবে তা নির্ধারণে একটি কমিটি কাজ করছে। দুই-চার দিনের মধ্যে বিষয়টি গণমাধ্যমে জানানো হবে।”

এসময় তিনি গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের বিষয়ে বলেন, “ঘটনায় জড়িতদের প্রায় সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরও আইনের আওতায় আনা হবে।”

জাতীয় জীবনধারার অবক্ষয়ের কথা উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে পড়েছি, ধৈর্য হারিয়েছি। আগে বিপদে মানুষ প্রতিবাদ করত, প্রতিহত করত। এখন বিপদে কেউ এগিয়ে আসে না।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ