বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :

আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে আরবি হরফ লেখা পতাকা প্রদর্শনের ঘটনায় কারা জড়িত প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন,

লোকজনের ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে আরবি হরফের পতাকা প্রদর্শন ইত্যাদি কর্মকাণ্ডের মাধ্যমে কিছু মানুষ দেশে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, কিছু সংগঠনকে চরমপন্থি বলা যেতে পারে। তবে দেশে কোনও সংগঠিত জঙ্গিবাদী তৎপরতা বা বড় ধরনের উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব আছে বলে আমরা মনে করি না।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে শিক্ষার্থীদের আন্দোলন, বিদেশে গ্রেফতার আসামিদের প্রত্যর্পণ, শেখ হাসিনাকে দেশে ফেরানো, মাদকবিরোধী অভিযান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদের তালিকা, পুলিশের বিরুদ্ধে অভিযোগ এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীও স্পষ্ট করেছেন যে, বাংলাদেশে উগ্রবাদী বা মৌলবাদী কোনও শক্তির উত্থান ঘটতে দেওয়া হবে না।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ