বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে মাঠ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে, তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকার হার্ড কপি ও সফট কপি বাহক মারফত নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করতে হবে।

ইসির নির্দেশনা অনুযায়ী, স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে ১০ আগস্ট, দাবি আপত্তি জানানোর শেষ সময় ১৮ আগস্ট, আপিল নিষ্পত্তির শেষ সময় ২৩ আগস্ট। আর ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ২৭ আগস্ট।

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, আমরা আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের টার্গেট নিয়ে প্রস্তুতি নিচ্ছি। সচিবলায় থেকে মাঠ কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

ভোটকেন্দ্রের তালিকা ভোটগ্রহণের ২৫ দিন পূর্বে প্রকাশের বিষয়ে তিনি বলেন, আমরা ২৭ আগস্ট প্রকাশের জন্য বলেছি। তার মানে এই নয় যে সেপ্টেম্বরে ভোটের কোনো ইঙ্গিত আছে। এই তারিখটা আমরা ৩০ দিন আগেও দিতে পারি। কথা হচ্ছে অন্তত ২৫ দিন আগে আমরা প্রকাশ করব।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ