মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

চান্দিনায় শীর্ষ উলামা ও নেতাকর্মীদের সাথে মাওলানা লোকমান মাযহারীর মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল (২৪ জুন ২০২৫) মঙ্গলবার বাদ যোহর সিংআড্ডা যয়নুল উলুম মাদ্রাসা মিলনায়তনে চান্দিনা উপজেলার শীর্ষ উলামায়ে কেরাম ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।

এসময় উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতী শামসুল ইসলাম জিলানী, উপজেলা জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুস সোবহান পাহাড়পুরী,  চান্দিনা উপজেলা কওমী মাদ্রাসা সংগঠনে সভাপতি হাফেজ মাওলানা আহমাদুল্লাহ্, সাধারণ সম্পাদক মুফতী ফয়জুল্লাহ কাসেমী, উপজেলা জমিয়তের সভাপতি মুফতী ওয়ালীউল্লাহ্, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা ইয়াহ ইয়া রাশেদ, সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমাদ, নবাবপুর প্রবাসী কল্যাণ মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম, সাতবাড়িয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা এনামুল হাসান সহ প্রমূখ উলামায়ে কেরাম।

উপজেলার শীর্ষ উলামায়ে কেরাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ যোগ্য ও আদর্শের দিক থেকে শাইখুল হাদীস মাওলানা লোকমান মাযহারী হাফি. কে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোভাব ব্যক্ত করেন। এবং তিনি ময়দানে আসলে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন।

মাওলানা মাযহারী সাহেব জানালেন ইসলামী দলগুলোর কেন্দ্র থেকে যদি সম্মিলিতভাবে  আমাকে প্রার্থী ঘোষণা করেন এবং আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি ইনশাআল্লাহ মাঠে থাকবো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ