মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করার পক্ষে বিএনপি, তবে...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এই প্রস্তাবে একমত বিএনপি। তবে, যদি এনসিসির (জাতীয় সাংবিধানিক কাউন্সিল) মতো কমিটি গঠন করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হয়, তাহলে এই প্রস্তাবে সম্মতি দেওয়া কঠিন হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (২৫ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে মূলনীতি, এনসিসি, এবং প্রধানমন্ত্রীর মেয়াদসংক্রান্ত বিষয়ে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি পঞ্চম সংশোধনীর মূলনীতি বহাল রাখতে চায়, যেখানে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের বিষয়টি রয়েছে। সেই সঙ্গে কমিশনের সুপারিশ অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি সংযোজনের পক্ষেও বিএনপি।

তিনি জানান, প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর মেয়াদে বিএনপি একমত। কিন্তু, নির্বাহী বিভাগের ক্ষমতা কেটে দিলে এই বিষয়ে চূড়ান্ত একমত হওয়া সম্ভব নয়।

তার ভাষায়, “শুধু নির্বাহী বিভাগের ক্ষমতা কমিয়ে সুষ্ঠু রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। হাসিনা সরকার ক্ষমতার অপব্যবহার করেছিল বলেই পুরো কাঠামো দুর্বল করে দেওয়া যুক্তিসঙ্গত নয়। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানের আইন সংস্কার করে নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালনার ব্যবস্থা করতে হবে, যাতে সার্চ কমিটি যথাযথভাবে কাজ করতে পারে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, স্বাধীন নির্বাচন ব্যবস্থা, স্বাধীন বিচার বিভাগ ও মুক্ত গণমাধ্যম নিশ্চিত হলেই গণতন্ত্র সত্যিকারেরভাবে শক্তিশালী হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ