মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা’ ও ‘বিসমিল্লাহ’ সংযোজনের দাবি জামায়াতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ এবং ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের দ্বিতীয় ধাপের ষষ্ঠ দিনের আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানায় দলটি। আলোচনার মধ্যাহ্নবিরতির সময় সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, “মুষ্টিমেয় কয়েকটি বাম দল, যেমন সিপিবি ছাড়া, অধিকাংশ রাজনৈতিক দলই এই প্রস্তাবে একমত পোষণ করেছে।”

এ সময় ডা. তাহের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) বাতিল করে সাংবিধানিক বিধিবদ্ধ পদে নিয়োগের জন্য একটি আলাদা কমিটি গঠনের প্রস্তাব দেন। তার ভাষায়, এই কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি), এবং মহাহিসাব রক্ষকসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, “এই পদ্ধতিতে আর প্রধানমন্ত্রী এককভাবে নিয়োগ দিতে পারবেন না। ফলে নিয়োগের ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করবে।”

প্রস্তাবিত নিয়োগ কমিটি সম্পর্কে তিনি জানান, এতে প্রধানমন্ত্রী ছাড়াও প্রধান বিরোধীদলীয় নেতা, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার, রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির প্রতিনিধি এবং সব বিরোধী দলের প্রতিনিধিরা থাকবেন।

প্রধানমন্ত্রীর একক ক্ষমতা থাকার কারণে অতীতে প্রশাসনে নৈরাজ্য সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন ডা. তাহের। তার ভাষায়, “সচিবালয়ে এখনো ফ্যাসিবাদের অনুগত অনেকে রয়েছেন। সেই পরিস্থিতি থেকে মুক্তি পেতে এই ব্যবস্থার সংস্কার জরুরি।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ