মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে খেলাফত ছাত্র মজলিসের মিছিল 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হিজরি ১৪৪৭ সালের শুভাগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আলী হাসান তন্ময়ের সঞ্চালনায় মিছিলে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল মুহাম্মাদ শাহরিয়ার হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাহমুদুল হাসান সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ হাবীবুল্লাহ মিসবাহ ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক দিদারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান সাগর বলেন, ‘হিজরি নববর্ষ শুধুই একটি ক্যালেন্ডার পরিবর্তন নয়—এটি আত্মশুদ্ধি, আদর্শচিন্তা ও আল্লাহভীতির নতুন সূচনা। আমাদের উচিত এই নববর্ষে ইসলামি মূল্যবোধে উজ্জীবিত একটি সৎ ও সচেতন ছাত্রসমাজ গড়ে তোলা।’

মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী ও সংগঠনের কর্মী-সমর্থকেরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে হিজরী নববর্ষের তাৎপর্য তুলে ধরেন। তারা ইসলামী সংস্কৃতি ও নৈতিক সমাজ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ