মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

প্রস্তুত হচ্ছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ মঞ্চ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে আগামীকাল শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই মহাসমাবেশে দলটি ১০ লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায়। সে লক্ষ্যে সারাদেশে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে ইসলামী আন্দোলন। রাতেই দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওয়ানা করবেন। ইতোমধ্যে মহাসমাবেশ মঞ্চের প্রস্তুতি প্রায় প্রায় শেষ পর্যায়ে।   

শুক্রবার (২৭ জুন) বিকেলে দেখা গেছে, মহাসমাবেশের মঞ্চ নির্মাণের কাজ চলছে পুরোদমে। মূল মঞ্চের দুই পাশে বিশাল ব্যানারে লেখা— রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং দেশ ও ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মহাসমাবেশ। 

মঞ্চের দুই পাশে বড় বড় ডিজিটাল স্ক্রিন স্থাপনের কাজ চলছিল। যাতে পেছনের সারিতেও উপস্থিত জনতা বক্তব্য ও কার্যক্রম স্পষ্টভাবে দেখতে পান। এছাড়া মাঠের মাঝামাঝি কোণাতেও ডিজিটাল স্কিন স্থাপন করা হয়েছে।

মহাসমাবেশের প্রস্তুতিকে কেন্দ্র করে বিকেলে সমাবেশস্থল পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা। স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন। সাদা টুপি, ব্যাজ ও পরিচয়পত্র পরিহিত এই স্বেচ্ছাসেবকরা বলছিলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মানুষদের সুশৃঙ্খলভাবে অবস্থান ও অংশগ্রহণ নিশ্চিত করাই তাদের প্রধান কাজ।

পরিদর্শন শেষে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, কোনো তন্ত্রমন্ত্র দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। শান্তির জন্য চাই ইসলামের শাসন। আগামীর বাংলাদেশ হবে ইসলামের ঊর্বর ভূমি। 

মুফতী ফয়জুল আ বলেন, আগামীকালের যে মহাসমাবেশ, তাকে ঘিরে যাবতীয় প্রস্তুতি শেষের দিকে। আমরা আশা করছি, এই মহাসমাবেশ সফল ও সার্থক হবে।

সমাবেশ কাভার করতে সাংবাদিকদের জন্য পৃথক মিডিয়া বুথ তৈরি করা হয়েছে। সেখানে ইন্টারনেট সংযোগ, ভিডিও ফুটেজ সরবরাহ এবং লাইভ আপডেটের জন্য প্রযুক্তিগত সহায়তা থাকবে বলে জানান আয়োজকরা।

এদিকে মহাসমাবেশকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সমাবেশের ব্যানার, ফেস্টুন ও পোস্টার টানানো হয়েছে। সরেজমিন দেখা গেছে, শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট ও বিজয় সরণির আশপাশে ইসলামী আন্দোলনের লোগোযুক্ত ব্যানার শোভা পাচ্ছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ