মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে সকাল থেকেই জনতার ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (২৮ জুন) বেলা ২টা থেকে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরুর কথা থাকলেও ফজরের পর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনতার উপস্থিতি বাড়ছে। এই মহাসমাবেশে ১০ লাখের বেশি মানুষের জনসমাগম ঘটানোর টার্গেট নিয়েছে ইসলামী আন্দোলন।

সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আগত নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে আসতে শুরু করেন। ইতোমধ্যে বিভিন্ন জেলা শাখা মহাসমাবেশে যোগ দিয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে সকাল ১০টা থেকে। দুপুর ২টা থেকে মহাসমাবেশের মূল পর্ব শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মহাসমাবেশের সফল আয়োজন নিশ্চিত করতে আগেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গতকাল শুক্রবার মাঠ পরিদর্শন করেছেন মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি জানান, সারা দেশ থেকে হাজার হাজার বাস রিজার্ভ করা হয়েছে। লঞ্চ ও ট্রেনে করে কয়েক লাখ জনতা ঢাকায় এসেছে। এটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে।

দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘এই মহাসমাবেশ থেকে আগামীর রাজনীতিতে একটি নতুন বার্তা যাবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

তিনি আরও জানান, মহাসমাবেশে ফ্যাসিবাদবিরোধী এবং পিআর পদ্ধতির পক্ষে একমত এমন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন দলের শীর্ষ নেতারাও এতে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ