মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

‘কেন্দ্রে কেন্দ্রে ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে ভোট পাহারা দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, বাংলাদেশের ইতিহাস নতুন করে বলার কিছু নেই। বারবার আমরা রক্ত দিচ্ছি এবং বারবার ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছি। চব্বিশে যে অবস্থান বা সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগ আমরা কোনোভাবেই ব্যর্থ হতে দিতে চাই না। সেজন্য আমরা আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে চাইছি। 

শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। 

ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক এই সভাপতি বলেন, তবে ৫ আগস্টের পর কয়েকটি রাজনৈতিক দল নিজেদের অগণতান্ত্রিক আচরণ বা চাঁদাবাজির মাধ্যমে এ দেশের মানুষকে যেন আবারও পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই অবস্থার পরিবর্তন নির্বাচনের আগেই করতে হবে। সেজন্য যেসব জায়গায় নিয়ন্ত্রণ নেওয়া জরুরি সেখানেই নিয়ন্ত্রণ নিন। অন্যথায় দেশ একটি বিভীষিকাময় কালো রাত্রিতে পরিণত হবে।

মারুফ বলেন, আমরা একটি সুস্থ ভোটের জন্য চেষ্টা করি এবং সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠ প্রস্তত করি। কিন্তু ভোটের দিন এলে দেখা যায় সেই ভোট চুরি হয়ে যাচ্ছে। এমনটি আর হতে দেওয়া যাবে না। এই সমাবেশ শেষে নিজেদের এলাকায় ফিরে গিয়ে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্গ গড়ে তুলুন। ভোটের দিন কেন্দ্র পাহারা দিতে লোকবল গড়ে তুলুন। 

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, আমাদের কাছে ভোটারদের তালিকা রয়েছে। আমরা জানি কোন এলাকার কোন রাস্তায় ভোটার কয়জন। সেই তালিকা করে তাদের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে নিজেরা দায়িত্ব তুলে নেব। তাদের হাতপাখার পক্ষে, ইসলামের পক্ষে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। 

শেখ ফজলুল করীম মারুফ বলেন, অনেক তো ভোট হলো, অনেক নির্বাচন হলো, অনেক করলাম রাজনীতি। কিন্তু যদি আগামী নির্বাচনে ইসলামের বিজয় ছিনিয়ে আনতে না পারি তাহলে বাংলাদেশ আবার সেই আগের তিমিরে ফেরত চলে যাবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ