বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ঐক্যবদ্ধ থাকলে কোনো ফ্যাসিস্ট টিকতে পারবে না: সারজিস আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান দেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মোড় তৈরি করেছে। তিনি বলেন, “আজকের এই মহাসমাবেশে উপস্থিত ছাত্র-জনতাই সেই অভ্যুত্থানের সহযোদ্ধা। শহীদদের আত্মত্যাগ ও রক্তদান আমরা বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চললে, কোনো বিদেশি চক্রান্ত কিংবা প্রোপাগান্ডা আমাদের রুখতে পারবে না।”

আজ সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। 

মহাসমাবেশে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের প্রশংসা করে সারজিস আলম বলেন, “আমি দেখেছি, প্রতিটি মোড়ে ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবকরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। এটি প্রমাণ করে, আমরা দলীয় কর্মসূচি করলেও জনগণের দুর্ভোগ যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখি। এটাই হলো জনগণের বাংলাদেশ।”

তিনি বলেন, “২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে মাদ্রাসার ভাইয়েরা যখন ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন, তখন আওয়ামী লীগের পেটোয়া বাহিনী তাদের টার্গেট করে হত্যা করে। অনেক ধর্মপ্রাণ ভাই টার্গেট কিলিংয়ের শিকার হন। আগামীর বাংলাদেশে যেন কেউ কাউকে এভাবে হত্যা না করতে পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”

ভবিষ্যতের নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলতে গিয়ে সারজিস আলম বলেন, “আমরা দেশের সংস্কার চাই। এজন্য পিআর পদ্ধতির কথা এখনই জোরালোভাবে ভাবতে হবে।” তিনি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অঙ্গীকার করে বলেন, “যদি আপনারা দেশের জন্য ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জাতীয় নাগরিক পার্টিও আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে।”

সারজিস আলম বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা, শহীদদের রক্ত ও খুনিদের বিচার— এই তিনটি বিষয় সামনে রেখেই আমরা এগিয়ে যাব। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে এই দেশে কোনো ফ্যাসিস্ট হাসিনা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ