বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

খিলক্ষেতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস খিলক্ষেত থানা শাখার উদ্যোগে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) স্থানীয় একটি মাদরাসায় থানা সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম রাহমানীর পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম মিয়াজী।

বিষয়ভিত্তিক আলোচনা করেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন এবং খিলক্ষেত থানার সহ-সভাপতি মাওলানা আবু মুসা ও বিশিষ্ট আলেম মাওলানা শামসুল আবরার তামিমী।

প্রশিক্ষণ সভার সমাপনী পর্বে মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক বলেন, সম্প্রতি খিলক্ষেত এলাকায় রেলওয়ের জমি থেকে সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে মন্দির উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি ও দেশের ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টা করছে। ইসলাম সব ধর্মের সহাবস্থানের শিক্ষা দেয়। আমরা স্পষ্ট করে জানাতে চাই, বাংলাদেশের মাটিতে সব ধর্মের মানুষের ধর্মীয় নিরাপত্তা বিধানে আমরা বদ্ধপরিকর। কোনো অপশক্তি এই সম্প্রীতিকে ধ্বংস করতে চাইলে আমরা তা কঠোরভাবে প্রতিহত করব।

তিনি বলেন, রেলওয়ে কর্তৃক অবৈধ স্থাপনা অপসারণের ঘটনাকে কোনো বিশেষ গোষ্ঠীর ইন্ধন হিসেবে ব্যবহার করে যারা উগ্রতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তারা দেশের শত্রু। আমরা নেতাকর্মীদের এই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি কেউ যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা ওমর ফারুক সিরাজী, মাওলানা ওমর ফারুক চাঁদপুরী, মাওলানা সুলতান আহমদ আশরাফি, মাওলানা নুরুল্লাহ সাদী, মাওলানা ফয়জুল্লাহ হাওলাদার ও রাকিব রায়হানসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক শৃঙ্খলা এবং জনশক্তির মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ