বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মহাসমাবেশ সফল করায় পীর সাহেব চরমোনাইয়ের কৃতজ্ঞতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ২৯ জুন রবিবার এক বিবৃতিতে বলেছেন, গতকাল সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে সারাদেশ থেকে যেভাবে নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নিয়েছেন তা আমাদের রাজনৈতিক সংগ্রামে নতুন মাত্রা যোগ করেছে এবং দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ নির্মাণে আমাদের প্রত্যয়কে আরো দৃঢ় করতে সাহস যুগিয়েছে। আমি মহাসমাবেশে আগত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

মহাসমাবেশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে পীর সাহেব চরমোনাই বলেন,সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনের দাবীতে অনুষ্ঠিত এই মহাসমাবেশ বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণের আভাষ স্পষ্ট করেছে। নতুন ধারার রাজনীতির জানান দিয়েছে। এই মহাসমাবেশের ছবি, ভিডিও ও সংবাদ প্রচারে আমার সাংবাদিক ভাইয়েরা যে ভূমিকা পালন করেছেন তা আমাদের আপ্লুত করেছে। প্রচন্ড রোদ ও বৃষ্টি উপেক্ষা করে মহাসমাবেশের সংবাদ প্রচারে সাংবাদিক বন্ধুগণ যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমাদের নাই। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হয়ে সাংবাদিক বন্ধুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের সংবাদমাধ্যম ফ্যাসিবাদের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেয়ে স্বমহিমায় উদ্ভাসিত হয়ে নতুন বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে এটা জাতি হিসেবে আমাদের আশান্বিত করে।

গতকাল সমাবেশ শেষ করেই পীর সাহেব চরমোনাই আহতদের দেখতে আল কারীম জেনারেল হাসপাতালে ছুটে যান। আহতের চিকিৎসা সম্পর্কে খোজ-খবর নেন এবং সুষ্টু চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মহাসমাবেশে অংশ নেয়া সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আগামীর বাংলাদেশ গঠনে ঐক্যের যে সম্ভাবনা তৈরি হয়েছে তা ধারণ করে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ