মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

ঐকমত্যের বিষয়গুলোর ওপরই জুলাই সনদ হবে:সালাহউদ্দিন আহমেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যেসব বিষয়ে সবাই একমত হবে, সেগুলো নিয়েই জুলাই সনদ প্রণয়ন করা হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রোববার (২৯ জুন) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “ঐকমত্য কীভাবে এবং কোন পদ্ধতিতে হবে, সেটি সবার আগে ঠিক করতে হবে। যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেসব নিয়ে সনদ হবে। যেগুলোতে ঐকমত্য হবে না, সেগুলো বাস্তবায়ন করা যাবে না। কমিশনের সব প্রস্তাব অন্ধভাবে মানতে হবে—এই ধারণা থেকে বের হতে হবে।”

তিনি বলেন, “জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি আন্তরিকতা বিএনপিই প্রদর্শন করেছে। সংবিধানের মূলনীতি, ৭০ অনুচ্ছেদ, রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর সময়সীমা এবং সংসদের স্থায়ী কমিটি নিয়ে বিএনপি ইতিমধ্যেই ঐকমত্যে পৌঁছেছে। তাহলে কমিশনের সব প্রস্তাব যদি মানতেই হয়, তবে আলোচনা করারই বা কী দরকার?”

বিএনপির এই নেতা আরও বলেন, “কমিশনের সব প্রস্তাবে একমত হতে বাধ্য করা ঠিক হবে না। যেসব বিষয়ে সবাই একমত হবে, সেগুলো নিয়েই জুলাই সনদ প্রণয়ন করা হবে।”

সংসদের উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া এবং সংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি গঠনের বিষয়ে এখনো বিএনপি ঐকমত্যে পৌঁছায়নি বলেও জানান তিনি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ