মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ইসলামি দলগুলোর ঐক্যের পরিধি সম্প্রসারণের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সমমনা ইসলামি দলগুলোর লিয়াজোঁ কমিটির বৈঠকে সংস্কার ও পতিত ফ্যাসিবাদীদের বিচার দৃশ্যমান করার দাবি জানানো হয়েছে। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমনা ইসলামি দলগুলোর পক্ষ থেকে একক প্রার্থী মনোনয়নের কৌশল নিয়ে আলোচনা হয়। 

বৈঠকে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ও ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে ইসলামপন্থীদের ঐক্য অটুট রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে বৃহত্তর ঐক্যের লক্ষ্যে অন্যান্য দলগুলোর সাথে আলোচনার জন্য চার সদস্যের একটি টিম গঠন করা হয়।

রোববার (২৯ জুন) রাত ৮টায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম‌ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ