মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করেই ছাড়ব: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায়ে দলটি অনড় অবস্থানে রয়েছে। তিনি বলেন, "নতুন বাংলাদেশ গড়তে হলে বিচার, সংস্কার এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের দিকে এগিয়ে যেতে হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে যে টালবাহানা শুরু হয়েছে, তা সহ্য করা হবে না। জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব।"

মঙ্গলবার (১ জুলাই) গণ-অভ্যুত্থানপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়রতের পর তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, "যারা মনে করছেন, রাজপথে নামা লাখো মানুষ ঘরে ফিরে গেছে, তারা ভুল ভাবছেন। আমরা বাংলাদেশের প্রতিটি পথ-প্রান্তরে পৌঁছাব। ছাত্র-জনতা, তরুণ এবং শ্রমিকদের আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাব। তারপর, জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করেই ছাড়ব, ইনশাআল্লাহ।"

নাহিদ ইসলাম আরও বলেন, "সব মানুষকে আবার মাথা তুলে দাঁড়াতে উদ্বুদ্ধ করব। আবু সাঈদরা যে কারণে শহীদ হয়েছিল, আমরা সেই আকাঙ্ক্ষা মানুষের কাছে তুলে ধরব। আবু সাঈদ যেভাবে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সেটাই ছিল আমাদের অনুপ্রেরণা। আবু সাঈদের মতো অন্য সব শহীদদের ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী বিলোপের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।"

তিনি যোগ করেন, "যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাঈদ, ওয়াসীম, মুগ্ধসহ সব শহীদদের এবং আহত যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।"

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ