মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

শিক্ষার্থীদের অন্যায়ভাবে আঘাত করার পরিণতি ভালো হবে না : নাহিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিক্ষার্থীদের গায়ে হাত তোলার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা পুলিশের সংস্কার চাই, পুলিশ কারো গায়ে হাত তুলবে না সেটা চাই। তবে শিক্ষার্থীদের অন্যায়ভাবে কেউ আঘাত করলে তার পরিণতি ভালো হবে না।’

বুধবার (২ জুলাই) দুপুরে জুলাই পদযাত্রার অংশ হিসেবে কুড়িগ্রামের ঘোষপাড়া ও রাজারহাটের পথসভায় বক্তব্যে চট্টগ্রামের পটিয়ার ঘটনার উল্লেখ করে তিনি এ হুঁশিয়ারি দেন।

এনসিপি আহ্বায়ক বলেন, ‘চট্রগ্রামের পটিয়ায় গণ-অভ্যুত্থানের সৈনিকদের ওপর পুলিশ যে হামলা করেছে, তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা।’

নাহিদ ইসলাম বলেন, ‘যারা গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের বিরুদ্ধে বারবার গণ-অভ্যুত্থান তৈরি হবে। ৩ আগস্ট শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনে ইশতেহার ঘোষণা করা হবে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে।’

তিনি বলেন, ‘এখনো আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু বৈষম্য দূর করতে পারিনি। কুড়িগ্রাম সীমান্তবর্তী এলাকা। 
এ এলাকা অর্থনৈতিকভাবে বঞ্চিত, অবহেলিত। কর্মসংস্থানের সুযোগ কম। তাই আঞ্চলিক বৈষম্য দূর করে কুড়িগ্রামের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’
 
এনসিপি আহ্বায়ক কুড়িগ্রামের মানুষের সেবা ও উন্নয়ন করার জন্য কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মোজাহিদ পাশে থাকবেন বলে ঘোষণা করেন।

সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান মাসুদ, ডা. তাসনিম জারা, ড. আতিক মোজাহিদ, কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ।

পদযাত্রার অংশ হিসেবে রাজারহাটে এনসিপির নেতারা আসলেও শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মানুষ তাদের স্বাগত জানান।

এরপর কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী থেকে কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে নাহিদ ইসলাম কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে যান। সেখানে পথসভায় বক্তব্য দেন। বিকালে নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলায় পথসভায় বক্তব্য রেখে লালমনিরহাটের কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ