মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

এবার দেশের মানুষ ইসলামি শক্তিকে ক্ষমতায় চায়: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের মানুষ বিভিন্ন দলকে বিভিন্ন সময় ক্ষমতায় পাঠিয়েছে। কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এজন্য এবার জনগণ ইসলামি শক্তিকে ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

বুধবার (২ জুলাই) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে ‘ইসলাম দেশ ও মানবতার কল্যাণে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থিদের ঐক্যভাবনা’ বিষয়ক ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, সারা বাংলাদেশে একটি রব উঠেছে, দেশের মানুষ বলছে আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, কিন্তু ইসলামি নীতি আদর্শের কোনো দলকে দেখিনি। তাই এবার ইসলামি দলকে দেখতে চাই। দেশের মানুষ চায় ইসলামি শক্তি ক্ষমতায় আসুক।

 ইসলামী আন্দোলনের আমির বলেন, আমাদের দেশে টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া করা হয়েছে। শুধু লন্ডনে ভূমিমন্ত্রীর সাড়ে তিনশো টি বাড়ি পাওয়া গেছে। বিদেশের বিভিন্ন স্থানে তারা বাড়িঘর করেছে। নেতারা দেশের জনগণের টাকা লুট করে বিদেশে বাড়িঘর করেছে। ৫ আগস্টের পর দেশে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এই সুন্দর পরিবেশ কাজে লাগাতে না পারলে এটা বাংলাদেশের জন্য একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। এটি দেশের জন্য কলঙ্ক হয়ে থাকবে।

পীর সাহেব চরমোনাই বলেন, খুনিরা, চাঁদাবাজরা দেশের টাকা পাচারকারীরা, ক্ষমতার যাওয়ার জন্য মাকে সন্তানহারা করবে, এজন্য আমাদের তারা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করবে, তা হতে পারে না। বাংলাদেশ ইসলামী আন্দোলন কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না।

মুফতি রেজাউল করীম বলেন, ফ্যাসিস্টরা বলে ছিল হাসিনা পালায় না, কিন্তু আল্লাহর কুদরতে হাসিনা পালিয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খাঁন, হাফিজ মাওলানা মাহদুল হাসান, হাফিজ মাওলানা মুফতি মঈনুদ্দিন খান তানভীর প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ