শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জুলাই গণঅভ্যুত্থান ছিল নব্য ফেরাউনের বিরুদ্ধে গণবিস্ফোরণ: জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে একটি রক্তাক্ত ও গৌরবময় অধ্যায়। ২০২৪ সালের এই মাসেই দেশের ছাত্রসমাজ চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে রাজপথে নেমে আসে। অথচ, ন্যায়সঙ্গত এই দাবির জবাবে রাষ্ট্রীয় বাহিনী চালায় ভয়াবহ দমন-পীড়ন, গুলি করে শহীদ করে অসংখ্য ছাত্রকে। এ প্রেক্ষাপটেই আজ এক বিবৃতিতে ‘জুলাই গণঅভ্যুত্থান’কে "নব্য ফেরাউনের বিরুদ্ধে গণবিস্ফোরণ" হিসেবে অভিহিত করেছে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে।

সংগঠনটির সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ ও সেক্রেটারি জেনারেল মাওলানা সৈয়দ নাঈম আহমদ বলেন, “জুলাইয়ের এই অভ্যুত্থান ছিলো শুধু এক মাসের রক্তক্ষয়ী সংগ্রাম নয়; বরং এটি ছিল ১৬ বছরের জুলুম, নিপীড়ন, এবং ইসলামবিদ্বেষী শাসনের বিরুদ্ধে লাখো মানুষের দীর্ঘ প্রতিরোধের ফসল।”

নেতৃদ্বয় আরও বলেন, “এই নব্য ফেরাউন গোষ্ঠী মনে করত, দেশটি কেবল তাদের একচেটিয়া সম্পত্তি। তারা বিরোধী মত ও ইসলামী আন্দোলনকে নির্মূল করতে চেয়েছে। ইসলামপন্থীদের ওপর বারবার আঘাত হেনেছে—২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যা তার বড় প্রমাণ। কিন্তু সেই রাত থেকেই শুরু হয় দীর্ঘ প্রতিরোধ। অবশেষে, ২০২৪ সালের জুলাইয়ে দেশবাসী সেই প্রতিরোধকে চূড়ান্ত বিজয়ে রূপ দেয়।”

নেতারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “আপনাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। ইনশাআল্লাহ, সেই কোরবানির ফসলই হবে ইনসাফভিত্তিক ইসলামি বাংলাদেশ। এই দেশে আর কোনোদিন নব্য ফেরাউন ফিরতে পারবে না।”

বিবৃতিতে ইউকে জমিয়ত নেতৃবৃন্দ উল্লেখ করেন, “জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইউকে শাখা বিগত ১৬ বছর ধরে দেশের সকল ন্যায্য আন্দোলনে সাহসী ভূমিকা রেখে এসেছে। শত শত আলেমের নামে মিথ্যা মামলা, গ্রেফতার ও নির্যাতন সত্ত্বেও জমিয়ত কখনো আপোষ করেনি।”

তারা আরও বলেন, “স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামি মূল্যবোধ রক্ষায় আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। না হলে, ফ্যাসিবাদ ও জুলুম আবার ফিরে আসবে। তাই এই বিজয় রক্ষা করাই এখন জাতির প্রধান কর্তব্য।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ