মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

‘গণঅভ্যুত্থান’ সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

ওই স্ট্যাটাসে ইশরাক লিখেন, ‘ঢাকা সিটি করপোরেশন পরিচ্ছন্ন কর্মীদের পাশে সবসময়ই ছিলাম, আজীবন থাকবো। অপ্রিয় একটি পরিবেশে প্রতিদিন কঠোর পরিশ্রম করে আমাদেরকে স্বস্তিতে বসবাস করার জন্য যারা পুরো জীবন উজাড় করে দেয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে। তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান। তাদেরকে কেউ মেথর বলে হেয় করলে আমরা বলবো-জনগণের মেথর হিসেবে তাদের জন্য প্রতিবাদ করবো ইনশাআল্লাহ।’

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির এই সদস্য আরও লিখেন, ‘মেথর সাহেবেরা হালালভাবে খেটে খায়। আর দুইদিন যাবত আসা ‘গণঅভ্যুত্থান’ সরকারের কেউ কেউ কে লুটপাট করে বেহুঁশ হওয়ার দশা।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ