মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ইবনে শাইখুল হাদিস এর আগমন উপলক্ষে শৈলকুপায় ব্যাপক প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

মোঃ আব্দুল আলিম, ঝিনাইদহ

ঝিনাইদহে আসছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের উদ্যোগে আগামী বৃহস্পতিবার ঝিনাইদহ জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার দিনব্যাপী শৈলকুপা উপজেলার বিভিন্ন কওমী মাদরাসায় দাওয়াতী প্রোগ্রাম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দাওয়াতী এই কর্মসূচিতে অংশ নেন আস-সুন্নাত ট্রাস্ট, বাংলাদেশ খেলাফত মজলিস এবং বিভিন্ন কওমী মাদরাসার শায়খুল হাদীস, মুফতী ও মুহাদ্দিসগণ। তারা সম্মেলনের তাৎপর্য তুলে ধরেন এবং সর্বস্তরের উলামায়ে কেরামের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।

প্রতিটি প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লাল, শৈলকুপা উপজেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আলিম, যুব মজলিসের উপজেলা সভাপতি হাফেজ ইকরামুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতারা বলেন, দ্বীনের হেফাজতে ও বাতিলের মোকাবেলায় এ সম্মেলন মাইলফলক হয়ে থাকবে। তারা সর্বস্তরের মুসলিম জনতাকে উক্ত সম্মেলনে উপস্থিত হয়ে ইসলামী আন্দোলনের শক্তি বাড়ানোর আহ্বান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ