মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

জাতীয় পার্টির নেতা যোগ দিলেন জামায়াতে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজনীতিতে আওয়ামী লীগের পাশাপাশি অনেকটা কোণঠাসা জাতীয় পার্টি। এবার চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির এক নেতা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তার নাম দিদারুল আলম। তিনি ‎জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক কমিটির সদস্য। 

শুক্রবার (৪ জুলাই) সকালে সীতাকুণ্ডের মডেল মসজিদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জামায়াতে ইসলামীর প্রাথমিক সদস্যপদ পূরণ করেন তিনি।

জামায়াতে ইসলামী সূত্রে জানা যায়, সকালে দলের উপজেলা শাখা ‘প্রাক্তন ছাত্র দায়িত্বশীল সমাবেশ’ আয়োজন করে। সেখানে যোগ দেন দিদারুল আলম। এ সময় তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম, উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমানসহ নেতা-কর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে জামায়াতের প্রাথমিক সদস্যপদ পূরণের পর দিদারুল আলম বলেন, আমি দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামীর রাজনীতি, আদর্শ ও কর্মকাণ্ড দেখে ভালো লাগায় আমি এখন জামায়াতে যোগদান করছি। যত দিন বেঁচে থাকব, তত দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে থেকে ইসলামের খেদমত করে যাব।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ