মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

যুব জমায়েত বাস্তবায়নে ইসলামী যুব আন্দোলনের প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুব জমায়েত বাস্তবায়ন উপলক্ষে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বাদ মাগরিব আই এ বি মিলনায়তনে নগর সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা নেছার উদ্দিন হুজাইফের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মো. মারুফ শেখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আগামী ২৫ জুলাই শুক্রবার বেলা ২টায় পল্টনস্থ মারকায চত্বর-এ যুব জমায়েত অনুষ্ঠিত হবে। এই যুব জমায়েতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সর্বোচ্চ যুবশক্তি প্রদর্শন করবে বলে আশাবাদী।

আরও উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মুফতি শওকত উসমান, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন মীনা, উপ-সম্পাদক সাইফুল্লাহ মাঝী, মুহাম্মদ কবির হোসেন, মাওলানা ফরহাদ হোসেন প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ