মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

সিদ্ধিরগঞ্জে খেলাফত মজলিসের দাওয়াতি সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদের নির্বাচন উপলক্ষে ওয়ার্ডভিত্তিক গণসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার (৪ জুন) বিকালে মহানগরীর সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ড শাখার দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড সভাপতি মাওলানা বিলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনে সম্ভাব্য এমপি প্রার্থী ইলিয়াস আহমদ।

সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন শিমরাইল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহআলম, সিদ্ধিরগঞ্জ থানা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদুল্লাহ জিসান, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডাঃ মোতাহার হোসেন, সাইলোরোড এমদাদুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম মুফতি আবুল হাসানাত, হেফাজতে ইসলাম সিদ্ধিরগঞ্জ থানা সাধারণ সম্পাদক মুফতী নুর হুসাইন নূরানী ও স্থানীয় নেতৃবৃন্দ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ