মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ক্ষমতায় গেলে পিআর চালু করুন: মাওলানা ইউসুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, যে সকল রাজনৈতিক দল পিআর পদ্ধতির নির্বাচন চাচ্ছেন তাদের আমি বিনয়ের সাথে বলব: আপনারা নিজ নিজ দলের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করুন যে, আমরা ক্ষমতায় গেলে আগামীতে পিআর পদ্ধতির নির্বাচন চালু করব। দেশের জনগণ যদি আপনাদের ম্যান্ডেট দেয় তাহলে তখন আপনারা পিআর পদ্ধতি চালু করবেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির দাবি করা সংবিধানপরিপন্থী। কারণ সংবিধানে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে যে, ‘সংসদ সদস্যকে তার আসন থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে।’

শনিবার (৫ জুলাই) মাগুরা জেলা অডিটোরিয়ামে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মাগুরা জেলা জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

জেলা জমিয়তের সভাপতি মাওলানা কাজি জাবের বিন মুহসিন তাজাল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

কাউন্সিলে মাওলানা কাজী জাবের বিন মুহসিন তাজাল্লাকে সভাপতি,মাওলানা নুরুজ্জামানকে সাধারণ সম্পাদক ও হাফেজ মাওলানা হাবীবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ