মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

‘আশুরার চেতনায় উজ্জীবিত হয়ে চব্বিশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আশুরার চেতনায় উজ্জীবিত হয়ে চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

রোববার (৬ জুলাই) পবিত্র আশুরা দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি বলেন, আশুরা ইসলাম শুধু না বরং বিশ্বের ইতিহাসের এক ঐতিহাসিক দিন। অনেক জালিমের পতন হয়েছে এই দিনে। ইসলামের ইতিহাসেও অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের এক অবিনশ্বর ইতিহাসের স্মৃতিবিজরিত এই আশুরা দিবস।

পীর সাহেব চরমোনাই বলেন, আশুরার এই দিনে হজরত হোসাইন রা. এর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমাদের ‘কারবালা’ জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, আশুরার রাজনৈতিক দিকের সাথে সাথে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে এবং তার আগের বা পরের দিন রোজা রাখার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মান্য করে ইবাদত-বন্দেগির মধ্যে এইদিন অতিবাহিত করা উচিত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ