মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ক্ষমতায় গেলে জুলাই শহীদদের জাতীয় মর্যাদা দেবে জামায়াত: রেজাউল করিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ছাত্রসমাজের স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। জুলাইয়ের সেই জাস্টিস কেবল মাত্র আল্লাহ’র বিধান অনুযায়ী রাষ্ট্র গঠন করলে সম্ভব হবে। রাষ্ট্র জুলাই শহীদদের জাতীয় বীর হিসেবে পৃষ্ঠপোষকতা দেবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের সমর্থন নিয়ে যদি ক্ষমতার আসনে আসীন হতে পারি, তাহলে জুলাই বিপ্লবের যোদ্ধা ও শহীদদেরকে জাতীয় মর্যাদায় ভূষিত করে তাদেরকে পুনর্বাসিত করবে।

রোববার (৬ জুলাই) দুপুরে জোহর নামাজ শেষে লক্ষ্মীপুর পৌর শহরের পুরাতন ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন মসজিদে জুলাই শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুলাই শহীদ ও আহতদের স্মরণে এতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ দোয়া পরিচালনা করেন।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যা, লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মোরশেদ আল হিরু, লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান ও সেক্রেটারি নুর মোহাম্মদ রাসেলসহ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ