মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

‘যা প্রকাশ পাচ্ছে এর চেয়ে হাজার গুণ বেশি চাঁদাবাজি করছে বিএনপি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারাদেশে বিএনপির চাঁদাবাজির কড়া সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বিভিন্ন গণমাধ্যমে দলটির যে চাঁদাবাজির খবর আসছে এর চেয়ে হাজার গুণ বেশি চাঁদাবাজি হচ্ছে বলে দাবি করেন তিনি।

রোববার (৬ জুলাই) বিকেলে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা: উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগর শাখা।

বক্তব্যে বিএনপির সমালোচনা করে ফয়জুল করিম বলেন, ‘প্রতিদিন খবরের কাগজে আমরা বিএনপির চাঁদাবাজির খবর দেখছি। এগুলো কেবল বরফের ওপরের অংশ, নিচে আরও অনেক কিছু চাপা পড়ে আছে। যতটুকু প্রকাশ পায়, তার চেয়ে হাজার গুণ বেশি চাঁদাবাজি করছে তারা।’

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সব সম্পদ কে দখল করেছে? খোঁজ নিলেই পাওয়া যাবে।’

বিগত বিএনপি সরকারের সময়ের নানা ইস্যু উল্লেখ করে ফয়জুল করীম বলেন, ‘২০০১ থেকে ২০০৫ পর্যন্ত শুধু খাম্বা কেস, ট্রান্সফার কেস, হাওয়া ভবনের নামই শুনেছি। আর এখন দেখছি ৯ মাসে ১৫০ খুন।’

বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘বিএনপি ভোট চাইছে, কিন্তু তাদের এমন কোনো বক্তব্য নেই যা মানুষকে ভোট দিতে উদ্বুদ্ধ করবে। যদি বলেন উন্নয়ন, তাহলে তার চেয়ে অনেক বেশি উন্নয়ন করেছে আওয়ামী লীগ। তবুও মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে জুলুম, চাঁদাবাজি আর মাস্তানির জন্য। বিএনপিও সেই পথেই হাঁটছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ইতিহাস থেকে কিছু শিখছে না। অতীতে তারা যত ভোট পেয়েছে, ভবিষ্যতেও পাবে-এই ধারণা ভুল। দেশের মানুষ অতীতের ঘটনার কথা ভুলে যায়নি।’

সভায় বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ নুরুন নাবী। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরের সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ