মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

স্বার্থান্বেষী মহল বিএনপির নামে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার (৮ জুলাই) নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে দখলদার, চাঁদাবাজ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বললেও তারা ব্যবস্থা নেন না। এটি উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।

তিনি আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কিছু করলেই দল ব্যবস্থা নেয়। চাঁদাবাজি ও দখলবাজি করলে দল ব্যবস্থা নিচ্ছে। তাৎক্ষণিকভাবে অনেককেই বহিষ্কার, অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দেয়া হচ্ছে। যদিও বিএনপির এমন পদক্ষেপ গণমাধ্যমে খুব একটা প্রকাশ পায় না।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে রিজভী আরও বলেন, প্রশাসনিক স্থবিরতার কারণে মব কালচার বৃদ্ধি পাচ্ছে। শেখ হাসিনার উন্নয়নের অদ্ভুত বয়ানের মতোই নির্বাচন পেছাতে নানা বয়ান দিচ্ছে এই সরকার। পুলিশ পোশাক পরে আগেও যেমন রাজনৈতিক বক্তব্য দিয়েছে, এখনও দিচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ