মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

মাওলানা আব্দুল কুদ্দুছকে দেখতে হাসপাতালে জমিয়ত সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি ও আরজাবাদ মাদরাসার শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুছ তালুকদারকে দেখতে বুধবার (৯ জুলাই) সকালে হাসপাতালে যান জমিয়ত সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

এ সময় তিনি জমিয়ত সহসভাপতির চিকিৎসার খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন।

মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার রাজধানীর মিরপুরের ডেন্টাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (৭ জুলাই) তার একটি অপারেশন হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

মাওলানা আব্দুল কুদ্দুছ তালুকদারের সুস্থতার জন্য তাঁর বড় ছেলে মাওলানা শাহ আহমদ খাছ করে দেশবাসীর কাছে দোয়া আবেদন করেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ