মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ফজলুর রহমানকে এবার থামতে বললেন বিএনপি নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নানা বক্তব্য দিয়ে চরমভাবে বিতর্কিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে এবার থামতে বললেন তার দলেরই এক নেতা হাজী ইসরাইল মিয়া। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

বুধবার (৯ জুলাই) ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে ফজলুর রহমানকে উদ্দেশ্য করে একটি পোস্ট দেন হাজী ইসরাইল মিয়া। তার সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

প্লিজ! ভাই এবার থামুন।

অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করে বলছি, আপনি এবার থামুন। আপনি ভালো বলতে পারেন সেটা কিশোরগঞ্জসহ দেশবাসী ভালো করেই জানেন। এটা আপনার গুণ। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এর জন্য আপনাকে সহস্যবার স্যালুট করি। কিন্তু আপনার সাবেক দলের নেতার প্রতি দেওয়া  অতিভক্তিপূর্ণ বক্তব্য এখন মানুষের সহ্যসীমা লঙ্ঘন করছে। আপনি যাকে দেবতুল্য বানাবার আপ্রাণ চেষ্টা করছেন তিনিই এই সর্বপ্রথম জাতীর সাথে চরম বিশ্বাসঘাতকতা করে চরম দুঃসময়ে সমগ্র নিরস্ত্র জাতিকে অস্ত্রের মুখে ঠেলে দিয়ে নিজের এবং পরিবারের সবাইকে সুরক্ষা করেছিলেন। ৩০ লক্ষ শহীদের রক্ত দুই লক্ষ মা বোনের সম্ভ্রমে কেনা স্বাধীনতা এবং গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় বাকশাল গঠন করেছিলেন। মানুষের ভোট এবং ভাতের অধিকার হরণ করেছিলেন। সংবাদপত্র্রের স্বাধীনতা রহিত করেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে সভা সমাবেশ প্রতিবাদ প্রতিরোধের সকল পথ বন্ধ করে দিয়ে এক নেতার এক দেশ এই জুলুমের রাজত্ব কায়েম করেছিলেন।

বিশেষ করে আলেম ওলামদের বিষোদগার তুচ্ছ তাচ্ছিল্য অবমাননাকর বক্তব্য দিয়ে জাতিকে হতাশ করছেন। ২৪ এর ছাত্র গণআন্দোলনের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান গ্রহণ করে এর নেতৃত্বকে চরমভাবে ঠাট্টা বিদ্রুপ অকথ্য গালাগাল করছেন এবং দলের অবস্থানের সাথে দূরত্ব তৈরির পথ সুগম করছেন। আমার জানামতে আমার দলের স্ট্যান্ডের বাইরে গিয়ে মনগড়া বক্তব্য দিয়ে যারা জন্মের পর থেকে বিএনপি এবং এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি অকুন্ঠ সমর্থন জানিয়ে আসছেন সেই ভোট ব্যাংকে চরম আঘাত এবং ফাটল ধরানোর চেষ্টা করছেন।

বিএনপির দায়িত্বশীল কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে অনতিবিলম্বে ফজলুর রহমানের সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকা এবং বক্তব্যের বিষয়ে একটা সুস্পষ্ট  সিদ্ধান্তে আসা উচিত বলে আমিসহ আমার মত লক্ষ কোটি নেতাকর্মী সমর্থক মনে করে। অন্যথায় অনাকাঙ্ক্ষিত বড় ধরনের ভোট বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করছে এতে কোনো সন্দেহ নেই। সময় থাকতেই সাবধান হওয়া উচিত বলে মনে করছি বিধায় এই লেখার অবতারণা। আমরা মুক্তিযুদ্ধ বিরোধী গণতন্ত্রবিরোধী ধর্মবিরোধী এবং অতি সম্প্রতি সংগঠিত ২৪ এর ছাত্র গণ আন্দোলনের বিরোধী শক্তি নই। সকল কিছুর সমন্বয়েই আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি এবং তা বাস্তবায়নেরও জন্য আমাদের রাজনৈতিক নির্ভরতার প্রতিক দেশমাতা বেগম খালেদা জিয়ার নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ওপর শতভাগ আস্হাশীল হয়ে রাজপথে ছিলাম,  আছি, থাকবো ইনশাআল্লাহ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ