মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

নেতাকর্মীদের বক্তব্য ও লিখনি নিয়ন্ত্রণে রাখতে বললেন ইসলামী আন্দোলনের মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তৃণমূল নেতাকর্মীদের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আহ্বান জানিয়েছেন। 

বুধবার (৯ জুলাই) নেতাকর্মীদের উদ্দেশে জানানো আহ্বানের শুরুতেই তিনি ‍কুরআনের আয়াত- ‘তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না’ উল্লেখ করেন। 

পরে তিনি বলেন- বক্তব্য আর লিখনি নিয়ন্ত্রণে রাখি। নিরাশ না হয়ে দোয়া করতে থাকি। স্রোতের গতি পরিবর্তন হয়, ভাটার পর জোয়ারও আসে। চলে গেলে ফিরেও আসে। 

বক্তব্য ও লিখনি নিয়ন্ত্রণে রাখার উপকারিতা উল্লেখ করে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন-

১. গিবতের গোনাহ থেকে লক্ষ লক্ষ মানুষ বেঁচে যাবে 
২. বড়দের প্রতি সম্মান প্রদর্শনের মাত্রা বৃদ্ধি পাবে 
৩. কোটি কোটি মানুষের হতাশা দূর হবে 
৪. আল্লাহ তায়ালার রহমত প্রাপ্তির কারণ হবে 
৫. ইসলামের দিকে গণজোয়ার সৃষ্টি হবে
৬. ইসলামি শক্তির উত্থানের পথ সুগম হবে 
৭. সবার মধ্যে পারস্পরিক মহব্বত ও সৌহার্দ্যতা তৈরি হবে 
৮. ইসলামের সৌন্দর্য প্রত্যক্ষভাবে দৃশ্যমান হবে 
৯. বাতিলের অহমিকা দূর হবে

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ