মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

পটুয়াখালী-৩ আসনে হাতপাখার প্রার্থী যুবনেতা মুফতী আবু বকর সিদ্দীক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দলের কেন্দ্রীয় যুবনেতা মুফতী আবু বকর সিদ্দীক।

বুধবার (৯ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি মাস্টার আবদুল হাকিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

গলাচিপা উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা তানভীর হোসাইন বলেন, “গলাচিপা-দশমিনা এলাকায় হাতপাখার সাংগঠনিক ভিত্তি অত্যন্ত শক্তিশালী। এই অঞ্চলে পীর সাহেব চরমোনাইয়ের অসংখ্য মুরিদ ও সমর্থক রয়েছেন। আদর্শের রাজনীতির মাধ্যমে আমরা মানুষের আস্থা অর্জন করেছি, তাই এবারের নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী ফেভারিট হিসেবেই বিবেচিত হবেন।”

দশমিনা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ ইবরাহীম বলেন, “মুফতী আবু বকর সিদ্দীক একজন তরুণ, নির্ভরযোগ্য ও আদর্শবান রাজনীতিবিদ। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল। তিনি একজন মুহাদ্দিস, ইসলামি চিন্তাবিদ এবং কলাম লেখক। তার মতো প্রার্থীর মাধ্যমে আমরা জয় নিয়ে আত্মবিশ্বাসী ইনশাআল্লাহ।”

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রার্থী ঘোষণা হওয়ার আগেই মুফতী আবু বকর সিদ্দীক বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন এবং তরুণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া পেয়েছেন। তিনি তারুণ্যনির্ভর রাজনীতির পক্ষে বলিষ্ঠ কণ্ঠ এবং এলাকায় দিনদিন জনপ্রিয়তা অর্জন করছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ