মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

নির্বাচন বিলম্বে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পাবে: মাওলানা ইউসুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দল বুঝে হোক অথবা না বুঝে হোক জাতীয় নির্বাচন বিলম্ব হ‌ওয়ার কথা বলছে, মনে রাখবেন এতে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ হয়ে যাবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়বে। তা সরকার ও নির্বাচন কমিশনের জন্য সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। এতে জাতীয় নির্বাচন বিলম্ব হ‌ওয়ার কারণ হবে। বর্তমানে জনগণের চাই একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে সবাই অংশ নিতে পারবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলার সভাপতি মাওলানা মাসরুরুল হক হবিগঞ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুল ইসলাম চৌধুরীর পরিচালনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরো বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন ও কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী।

তিনি বলেন, প্রশাসনের দুর্বলতার কারণে বিভিন্ন জায়গা চাঁদাবাজি, দখলবাজি চলছে। মসজিদ মাদ্রাসা, হাটবাজার ও মার্কেট কমিটি নিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে। এভাবে চলতে পারে না। প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পিআর পদ্ধতি নিয়ে সতর্কবার্তা দিয়ে মাওলানা ইউসুফী আরও বলেন, পিআর (Proportional Representation) পদ্ধতির নির্বাচন বাংলাদেশে সংবিধান ও গণতন্ত্রের পরিপন্থী।এই পদ্ধতিতে জনগণের সরাসরি প্রতিনিধি নির্বাচিত হয় না, বরং দলীয় তালিকা ভিত্তিক ক্ষমতার বণ্টন ঘটে, যা স্বচ্ছতা, জবাবদিহিতা ও সরাসরি জনপ্রতিনিধিত্বের পরিপন্থী।

তিনি জোর দিয়ে বলেন,পিআর পদ্ধতি প্রয়োগ হলে রাজনীতিতে সংকট আরও বাড়বে। পিআর পদ্ধতি নির্বাচনের কারণে জোট সরকার গঠন করা হচ্ছে বেশিরভাগ দেশে। নেপাল ও ইসরায়েলে কয়েক বছরে বারবার সরকার পরিবর্তন হয়েছে। পিআর পদ্ধতি দেশের জন্য কল্যাণকর নয়।

তিনি সরকার ও সংশ্লিষ্ট মহলকে অবিলম্বে নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের তাগিদ দেন, যাতে করে দেশের স্থিতিশীলতা ও জনগণের আস্থা পুনরুদ্ধার হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ