মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

‘তারুণ্যনির্ভর রাজনীতিতে যুব জমিয়তকে অগ্রণী ভূমিকা রাখতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে যুবকদের সামনে সুস্থ ধারার সাহিত্য চর্চায় পাড়া-মহল্লায় পাঠাগার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের দেশের আপামর জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে, যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় অনুশাসনের আলোকে যুব সমাজকে পরিচালিত করতে হবে। উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম আদর্শবাহী সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের সহযোগী সংগঠন যুব জমিয়তের ছায়াতলে যুব সমাজকে নিয়ে আসার জন্যে এবং তাদের ঈমান আমল আকিদার হেফাজতকল্পে যুব জমিয়তের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়, আগামী দিনের কর্মতৎপরতা বৃদ্ধি এবং কার্যক্রম আরও জোরদার করার লক্ষে প্রশিক্ষিত যুবক কর্মীবাহিনী গঠন করার দীপ্ত শপথ নিতে হবে, তাহলেই আল্লাহর জমিনে আল্লাহর দীন সমুন্নত হবে। জাগতিক সমাজ ও দীনি খেদমতের পাশাপাশি তারুণ্যনির্ভর যুব রাজনীতির ধারাবাহিক সংগ্রামের জন্য যুব জমিয়ত কর্মীদের সব সময় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ময়মনসিংহ জেলার তারেক স্মৃতি অডিটোরিয়ামে মাওলানা আশরাফজ্জামানের সভাপতিত্বে যুব জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ বিভাগীয় যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহীমুল হক। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মুফতি তাহের কাসেমী, যুব জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা রুহুল আমীন নগরী, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি কাউসার আহমদ।

এছাড়াও ময়মনসিংহ বিভাগের আওতাধীন শেরপুর, জামালপুর, নেত্রকোনা জেলা ও ময়মনসিংহ মহানগর প্রতিনিধিরা সম্মেলনে বক্তব্যে রাখেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ