মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

আপনাদেরকে মানুষ পালানোর সুযোগও দেবে না, বিএনপিকে বৈষম্যবিরোধীর নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশব্যাপী চলমান হত্যাযজ্ঞ, চাঁদাবাজি ও রাজধানী ঢাকায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হাতে নৃশংসভাবে ব্যবসায়ী খুনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

 শুক্রবার (১১ জুলাই) রাত ৯টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জামাল খান থেকে চেরাগী পাহাড় মোড়সহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরীর একাধিক কর্মকর্তা বক্তব্য রাখেন।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক তৌসিফ ইমরুল বলেন, ‘জুলাই পরবর্তী সময়ে আমরা স্বপ্ন দেখেছিলাম একটি নতুন বাংলাদেশের। যে নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজি থাকবে না। সন্ত্রাসবাদী থাকবে না। মানুষকে দিনে দুপুরে হত্যা করা হবে না। 

এ দেশের মানুষ শান্তিপূর্ণভাবে বাসযোগ্য একটি নতুন বাংলাদেশ খুঁজে পাবে। যে বাংলাদেশে নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি, গত ১৭ বছর আওয়ামী লীগের মতো চাঁদাবাজির কালচার আবারও ফিরিয়ে আনতে চাচ্ছে একটি দল (বিএনপি)। তারা আওয়ামী লীগের মতো সন্ত্রাসবাদ কায়েম করতে চায়। মানুষের ওপর জুলুম নির্যাতন করে ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইছে একটি দল।’

তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, আমরা জুলাইয়ে পরীক্ষিত মানুষ। আমরা মৃত্যুকে ভয় পাই না। আমরা বুলেটের সামনে বুক পেতে দাঁড়াতে ভয় পাই না। সুতরাং যারা নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার চেষ্টা করছেন, যারা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছেন, যারা চাঁদাবাজির কালচার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই বাংলার জমিনে আপনাদের এক ঠাঁই হবে না। আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে আপনাদের পরিণতি এর চেয়ে খারাপ হবে। এ দেশের মানুষ আপনাদেরকে থুথু মারবে। আপনাদেরকেও পালানোর সুযোগও দেবে না।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ