মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

ইসলামের জন্য কারও অনুভূতি থাকলে সেটা বিএনপির: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দু-একটি ইসলামি দল জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করার সুযোগ পেয়েছে। ইসলামের জন্য কারও অনুভূতি থাকলে সেটা বিএনপির। ইসলামের নাম নিয়ে সুযোগ সন্ধানী কাজ করবেন এটা মানুষ জানে। ইউটিউব, বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন গণমাধ্যমে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আজেবাজে ছড়াচ্ছেন আমরা কিন্তু জানি। আমরা নেতাকর্মীদের বলেছি কোনো উস্কানিতে পা দেবেন না। 

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আগস্ট ২০২৪ ছাত্রজনতার আন্দোলনে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, গত ১৬ বছরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের মাঠ প্রস্তুত ছিল যে পটভূমি রচিত হয়েছিল সেই পটভূমির উপর জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে। আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন তখন বিএনপি আহত-নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না। তাহলে আপনাদের উপর অনেক কিছুই এসে পরে যাবে। তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা। এই গণতন্ত্রের ধ্রুবতারা কে দেখে জুলাই আগষ্টের আন্দোলন বেগবান হয়েছে। সুতরাং তাকে নিয়ে অশালীন মন্তব্য করা উচিত হবে না।  

তিনি আরো বলেন, দেশে অনেক সংকট থাকার পরেও ডা. ইউনুস সাহেবের সরকারকে আমরা সবাই সমর্থন করেছি। আজকে ৩-৪ শো টাকা কাঁচা মরিচের কেজি,খাদ্য পণ্য দ্রব্যের দাম প্রতি সপ্তাহে ২-৩ টাকা বাড়ছে তারপরও আমরা সমর্থন করছি। তিনি অসৎ না। শেখ হাসিনার মত পদ্মা সেতুর নামে, মেট্রোরেলের নামে, ফ্লাই ওভারের নামে দেশের বাইরে টাকা পাচার করছেন না। এই সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে নির্বাচন দেয়া।

অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমরা বিএনপি পরিবার উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান, সদস্য সচিব মোখছেদুল মমিন মিঠুন, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ